চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা।
তিনি গতকাল রাতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের জন্য বিপুল পরিমান ঔষধ সামগ্রী নিয়ে গাজীপুর থেকে চট্টগ্রাম রওনা হন।
আজ (৯ জুন) সকালে বিপুল অংকের ঔষধ সামগ্রী আগুনে পুড়া দগ্ধ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশে পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহমেদ এর নিকট হস্তান্তর করেন।
টেলিফোন আলাপে আকরাম হোসেন হোসেন বাদশা জানান, অগ্নিদগ্ধ রুগীদের সঠিক চিকিৎসার জন্য বিদেশী ও পাঁচ শত ইঞ্জেকশন হস্তান্তর করা হয়েছে।তিনি জানান, প্রতিটি ইঞ্জেকশনের বাজার মূল্য ৬ থেকে ৮ হাজার টাকা।
আকরাম বলেন, এসব ইঞ্জেকশন আগুনে পুড়া রুগীদের জন্য ব্যবহার করা হয়।তবে এসব ইঞ্জেকশন স্বল্পতম সময়ে সংগ্রহ করা সহজসাধ্য ছিল না।
উল্লেখ্য, আকরাম হোসেন বাদশা করোনাকালে ত্রাণ সামগ্রী বিপুল জনগোষ্ঠির কাছে পৌঁছে দিয়ে আলোচিত হন।তাছাড়া তিনি বিশ্বের বহু দেশে দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠির কাছে ত্রাণ বিতরণ করে একজন আলোচিত ব্যক্তিত্ব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম