গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন বলে আজ বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।
মোস্তফা মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জেল সুপার জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের ট্রাউজারের ফিতা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মোস্তফা। এ সময় অন্য দুই বন্দি তাকে উদ্ধার করেন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মোস্তফা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম