বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর মহানগর জামায়াতের আমীর মারা গেছেন


DhakaReport24.com || 2022-06-08 10:44:45
গাজীপুর মহানগর জামায়াতের আমীর মারা গেছেন

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ (৫৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। রাজধানীর তুরাগে আহসানিয়া ক্যান্সার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টঙ্গীতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

হাজার হাজার মুসুল্লি তার নামাজে জানাজায় শরিক হন। এর পর দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ৯টায় গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি সোসাইটি স্কুল মাঠে, তৃতীয় জানাজা বেলা ১১টায় নিজের কর্মস্থল কালীগঞ্জের বড়গাঁও বায়তুল উলুম আলিম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তার ইন্তেকালে গাজীপুর জেলা ও মাহানগর জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম