বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর-৩ আসনে পর্দার আড়ালের কুশীলবদের ষড়যন্ত্র টার্গেট '২৩ সাল


DhakaReport24.com || 2022-06-08 10:41:15
গাজীপুর-৩ আসনে পর্দার আড়ালের কুশীলবদের ষড়যন্ত্র টার্গেট '২৩ সাল

গাজীপুর -৩ আসনের এমপি, লক্ষ জনতার পুষ্পিত হৃদয় ইকবাল হোসেন সবুজকে জনতার চোখে বিতর্কিত করতে পর্দার আড়ালে ও প্রকাশ্যে চলা ষড়যন্ত্রের অবসান হয়নি এখনো।

 কুটিল স্বপ্নবাজ চক্রান্তকারিরা সক্রিয়।তাদের এবারের টার্গেট '২৩ সালের জাতীয় নির্বাচনে ইকবাল হোসেন সবুজ এমপিকে মনোনয়ন বঞ্চিত করা।

একাদশ সংসদ নির্বাচনের আগে জেলার সাধারন সম্পাদক, একাদশ সংসদ নির্বাচনে অগ্রীম মনোনয়ন প্রাপ্তির ঘোষণা,সদ্য ঘোষিত উপজেলা ও জেলা কমিটির শীর্ষ পদ বঞ্চিত চক্রের এবারের মিশন '২৩ সালের জাতীয় নির্বাচন।

তারা অতি গোপনীয়তা ও সূক্ষ ব্রেণে দাবার ছক সাজিয়ে ২৩ সালে সাফল্য অর্জনের লক্ষ্যে অদৃশ্য ষড়যন্ত্রের রুপকার হয়ে ফায়দা লুটার মহোৎসবে সামীল বলে প্রতীয়মান হচ্ছে।এসব কুশীলবদের কেউ কেউ ভিন্ন প্লাটফ্রমে থাকলেও গোপন সখ্যতা রেখে চলেছেন তারা।দ্বাদ্বশ সংসদ নির্বাচনের পূর্বে সব কুশলবদের এক মঞ্চে আসার সমুহ সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জণ রয়েছে।

'২০২৩ সালকে সামনে রেখে অতি সূক্ষ পথে এই চক্রটি জনমনে সবুজ বিরোধী নিরব গোপন প্রচারণায় ব্যস্ত।ইকবাল হোসেন সবুজ এমপি'র রাজনীতির মূল ভিত্তি জনগনের হিমালয়সম ভালবাসা।সেই ভালবাসা যাতে তার প্রতি না থাকে সেই মিশনে এই চক্রটি কুঠারাঘাত করতে সবুজ অনুসারীদের মনে অতি সূক্ষ কায়দায় তার সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে গ্লোবালসীয় কায়দায়।ঢেলে দিচ্ছে বিষবাষ্প।

তারা জনমনে এই বলে বিষবাষ্প ছড়াচ্ছে যে,  সবুজের রাজনীতি করে তোমরা কি পেয়েছ? কিছু পাবাও না।সবুজ কাউকে কিছু দেওয়ার লোক না, সবুজ জুট ব্যবসায়ি,সবুজের নেতা কর্মিরা আমাদের মিল ফ্যাক্টরি দখল করে নিয়েছে, প্রশাসন সবুজের কথা শোনে না, যে কারনে তোমরা নির্যাতিত হচ্ছ, সবুজ শত শত কোটির টাকার মালিক,তিনি এমপি হয়ে নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন,দল তাকে এমপি করেছে,জেলার সাধারন সম্পাদক করেছে,তাকে আর নমিনেশন দেবে না।সে কি একাই সব পাবে,আমরা কি কিছুই পাব না ইত্যাদি ইত্যাদি কথা ছড়িয়ে তারা সবুজ বিরোধী নিরব প্রচারনায় মত্ত।

তারা বলছেন, যেহেতু আমাদের পদ বঞ্চিত করা হয়েছে,সেকারনে আগামি সংসদ নির্বাচনের টিকেট তারাই পাবেন বলে ছক সাজিয়ে অচীরেই প্রচারণায় আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া আ.লীগের জাতীয় সম্মেলণের পর অথবা শোকের মাস আগস্ট পার হলেই নতুন কোন মুখরোচক গল্প নিয়ে বর্তমান এমপি বিরোধী কতিপয় শক্তি একজোট হয়ে প্রকাশ্যে মাঠ গরম করতে উদয় হবেন বলে গুঞ্জণ রয়েছে।

অন্যদিকে এই জনপদের বেশিরভাগ মানুষ মনে করছেন,জেলা আ.লীগের কমিটি ঘোষণার পর কার দৌড় কতদুর তা প্রমান হয়ে গেছে।ব্যর্থ নেতৃত্ব যত কুটিলতার পথে হাঁটবে ইকবাল হোসেন সবুজ ততটাই জনপ্রিয় হবেন।

দ্বাদ্বশ সংসদ নির্বাচনে যদি বর্তমান এমপি টিকেট পেয়ে যান তবে আগামি ২০/২৫ বছরে এখানকার রাজনীতিতে মনোনয়নে পরিবর্তন আসবে না।অনেক নেতার কুটিল রাজনীতির শলতে নিভে যাবে।

এই জনপদের সাধারন মানুষ মনে করছেন,এসব অপপ্রচারের পিছনে সবুজ বিরোধীদের দুটি উদ্দেশ্য রয়েছে তা হলো, জনমনে সবুজ বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়া।কেন্দ্রের চোখে সবুজকে বিতর্কিত করে '২৩ সালে নৌকার টিকেট প্রাপ্তির খায়েশ পূর্ণ করার চেষ্টা করা।

তারা বলছেন, তাদের এ খায়েশ পূরণ হওয়া অনেকটাই অসম্ভব।জনভিত্তিহীন নেতৃত্ব,কুটিল চক্রান্ত আর তাদের বর্তমান ও নিষ্ঠুর অতীতের দগদগে রক্তাত্ব ঘা এখানকার মানুষ মনে রাখবে যুগ যুগ ধরে।

এছাড়া ইকবাল হোসেন সবুজ কতটা জনপ্রিয় এবং তার সাংগঠনিক দক্ষতা কতটা প্রখর তা উপজেলা ও জেলা সম্মেলণের মাধ্যমে তিনি কেন্দ্রিয় নেতাদের চোখে প্রমান করে দিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম
https://www.youtube.com/watch?v=Nah4DmVnwQI