বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবক আটক


DhakaReport24.com || 2022-06-08 10:02:15
 টঙ্গীতে বিদেশি পিস্তল ও  গুলিসহ এক যুবক আটক

পুলিশ জানা মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা ছয়টায় সাতাইশ রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয় ।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন।

আটক সুমন সরকার (২২) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাজীপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

 তিনি গাজীপুরের টঙ্গির সাতাইশ এলাকার মজিবুর কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।

উপ-পরিদর্শক শুভ মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে সাতাইশ রাজনগর এলাকায় খালে গোসল করাকে কেন্দ্র করে সুমনের ছোট ভাই শুভর সঙ্গে অন্যান্য ছেলেদের কথা কাটাকাটি হয়।

 পরে বিকেল চারটার দিকে সুমন তার আরও দুই ভাইকে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। 

এসময় স্থানীয়রা সুমনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ সুমনকে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অস্ত্রসহ আটক সুমনকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম