বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 


DhakaReport24.com || 2022-06-07 22:45:15
বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৭ জুন) বৈদ্যুতিক তারে ঝুলে থাকা ওই যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানার পুলিশ।

জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর বাজার এলাকার পাশে বড়পানি এলাকায় ঘটনা ঘটেছে। 

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বয়স তবে তার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড়পানি এলাকার সুমনের জমিতে স্থাপিত পল্লীবিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটির তারে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালো সার্ট ও লুঙ্গি পরিহিত নিহত ওই যুবকের কাছে প্লাস ও স্ক্রু-ডাইভার পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটি থেকে মঙ্গলবার ভোররাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম