বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন


DhakaReport24.com || 2022-05-23 14:45:45
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। সোমবার (২৩ মে) দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মো. আলম হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকলে সেখানে একাধিক টিম পাঠানো হবে। আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম