গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় একটি অরক্ষিত গেটে তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিটকে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান।
কামরুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম