বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেইটম্যানের মৃত্যু 


DhakaReport24.com || 2022-05-19 18:28:30
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেইটম্যানের মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে  ময়মনসিংহ রেলপথের ৩৩৮/০ কিলোমিটার এলাকার সাতখামাইর মাইজপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে গেইটম্যান লিটু কুমার বিশ্বাস (৩৫) মৃত্যু হয়েছে বলেন জানিয়েছেন শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদ। 

লিটু কুমার বিশ্বাস ৪ বছর ধরে মাইজপাড়া গেইটে গেইটম্যানের দায়িত্ব পালন করে আসছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন তা স্পষ্ট করে কেউ বলতে পারেনি।নিহত লিটু কুমার বিশ্বাস রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী তার বাড়ি বরগুনা জেলায়।

সে ওই এলাকায় ভাড়া থেকে চাকুরী করতেন।গফরগাঁও এর পিডব্লিউ মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদ জানান, লিটু বিশ্বাস ওই স্থানে গেইটম্যানের দায়িত্ব পালন করতো।

 ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বিকালে জয়দেবপুর ফাঁড়ি পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম