গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা এসকেবি স্টেইনলেস স্টিল মিলস্ লিমিটেড কারখানায় মাথায় লোহার স্টিল পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
আজ বুধবার (১৮ মে) বিকালে এ ঘটনা ঘটে। নিহত গোলাম কিবরিয়া (২৫) ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে ওই কারখানায় লোডিং অফিসার পদে কর্মরত ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, কারখানা চলাকালীন হঠাৎ করে ক্রেনের সুতা ছিড়ে কিবরিয়ার ওপর পড়ে। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে বৈরাগীরচালা এলাকায় হান্নান সিকদারের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতো। শ্রমিক নিহতের খবর পেয়ে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় তারা।
পরে শ্রমিকেরা কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেয়। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেন এবং সাংবাদিকদের ভেতরে ডোকার অনুমতি দেয়নি কতৃপক্ষ।
ওসি মনিরুজ্জামান জানান, দুপুর ২টার শিফট শুরু হয়। এসময় ক্রেন দিয়ে লোহার স্টিল ওঠানোর সময় শ্রমিক কিবরিয়া ওখানে দাঁড়িয়েছিল। এসময় হঠাৎ করে ক্রেনের সুতা ছিড়ে কিবরিয়ার ওপর পড়ে গেলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। কিবরিয়া বৈরাগীরচালা এলাকায় হান্নান সিকদারের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতো।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম