বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

তথ্য না দেওয়ায় গাজীপুর কারাগারের জেল সুপারকে জরিমানা


DhakaReport24.com || 2022-05-16 15:34:45
তথ্য না দেওয়ায় গাজীপুর কারাগারের জেল সুপারকে জরিমানা

তথ্য কমিশন নির্দেশ দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে তথ্য না দেওয়ায় গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।  তথ্য কমিশন বলছে, এই জেল সুপার আবেদনকারীকে ইচ্ছাকৃতভাবে তথ্য না দিয়ে তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। তাই তাকে জরিমানা করা হয়েছে। 

তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজারের ঠিকাদার মোহাম্মদ শাহজাহান গাজীপুর কারাগারের বিভিন্ন খাদ্য সরবরাহের একটি দরপত্রের সিএস কপি এবং দরপত্র মূল্যায়ন কার্যবিবরণীর (মিনিট কপি) অনুলিপি চেয়ে জেল সুপার, গাজীপুর জেলা কারাগার, গাজীপুর বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে অভিযোগকারী ডিআইজি, প্রিজন, ঢাকা বরাবর আপিল আবেদন করেন। আপিল করেও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
 
তথ্য কমিশনে অভিযোগের বিষয়ে ২০২২ সালের ২ মার্চ ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এবং তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। শুনানিতে গাজীপুর জেলা কারাগারের জেল সুপারকে ৭ কার্যদিবসের মধ্যে আবেদনকারীর তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। তবে এরপরেও তিনি তথ্য দেননি।

তথ্য কমিশন জানায়, একাধিকবার বলার পরও তথ্য না দেওয়ায় জেল সুপার তথ্য অধিকার আইন-২০০৯ এর ২৫ (১২) ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে ২ হাজার টাকার জরিমানা করা হলো। পাশাপাশি আজ থেকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তাকে তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম