বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

৫ বছর আগে প্রেম

বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী


DhakaReport24.com || 2022-05-10 13:20:45
বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অবস্থান করছে এক কলেজছাত্রী। শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই ছাত্রী। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে তার কর্মস্থল চট্টগ্রাম পুলিশ লাইনে চলে যায়।   

প্রেমিক জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ ছাত্তার ঢালীর ছেলে। প্রেমিকা তামান্না পালোয়ান একই ইউনিয়নের পাশের ধামলই গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের মেয়ে। সে ঠাকুরগাঁও টেকনিক্যাল কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

কলেজছাত্রী তামান্না পালোয়ান জানান, দীর্ঘ ৪-৫ বছর ধরে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈদের ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর আমার সাথে যোগাযোগ করে। আমি তাকে বিয়ের কথা বললে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে চলে আসি। আজ পাঁচদিন কোনোরকমে খেয়ে না খেয়ে দিন পার করছি। এতে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রেমিক জাহাঙ্গীরের বাড়ি থেকে আমার লাশ যাবে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি আমার প্রেমিক জাহাঙ্গীরের বাড়িতেই অবস্থান করবো।  

অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, তামান্নার সাথে ফেসবুকে আমার পরিচয়। বিভিন্ন সময় তার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে আমার চেটিং হতো। এ থেকে প্রেমের দাবি নিয়ে বিয়ের দাবিতে সে আমার বাড়িতে অবস্থান করছে। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আলম খান জানান, এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিল। ছেলের পরিবারের পক্ষ থেকে কোনো আশানুরুপ প্রতিশ্রুতি না পাওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ সদস্যর বাড়িতে কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অবস্থানের কোনো ঘটনা আমার জানা নেই। এ ধরনের ঘটনার কোনো অভিযোগ থানায় আসেনি।   

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম