বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে ফাঁসিতে ঝুলে পোশাক শ্রমিকের আত্মহত্যা 


DhakaReport24.com || 2022-05-06 16:04:30
শ্রীপুরে ফাঁসিতে ঝুলে পোশাক শ্রমিকের আত্মহত্যা 

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক রায়হান কবির (২২) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রায়হান কবির উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিন বারতোপা গ্রামের মুকুল মিয়ার ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেজ ডেনিম এপারেলস্ লিমিটেডে কারখানায় শরিফুল ইসলাম পরিচয়ে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকুরি করতো।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান নিহতের চাচীর বরাত দিয়ে জানান, বুধবার (৪ মে) দুপুরে রায়হানের বন্ধু স্ত্রীসহ তার বাড়ীতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে তার বন্ধু বেড়ানো শেষে চলে যাওয়ার সময় রায়হান তার স্ত্রী সানিয়াকেও তাদের সাথে বেড়াতে যেতে বলে। পরে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে রায়হান উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গান শুনে। রাত আনুমানিক ৯টার দিকে বাড়ীর লোকজন রাতের খাবোরের জন্য ডাকলে সে খাবে না বলে জানায়। 

পরে রাত ১১ টার দিকে বাড়ির লোকজন তাকো ডাকাডাকি করলে সে দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আঁড়ার সাথে গলায় ফাঁসিতে ঝুলে তার মরদেহ দেখতে পায়। কি কারনে সে আতœহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে সে নেশাগ্রস্থ ছিল বলে স্বজনেরা জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম