বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী 


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-05-03 20:21:00
স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী 

গাজীপুরের শ্রীপুরে পরকীয়া প্রেমের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিজেই থানায় হাজির হলেন স্ত্রী হনুফা। সোমবার (২ মে) দিবাগত রাত ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আমান উল্লাহর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৩ মে) সকালে স্বামী শরীফ উদ্দিনের পুরুষাঙ্গ হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে স্ত্রী হনুফা বেগম।

আহত শরিফ (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং স্ত্রী হনুফা (৩৫) শ্রীপুর উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের বাসিন্দা। গত ৫ মাস আগে তারা ভালোবেসে বিয়ে করে। এটি স্বামী-স্ত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে।

বাড়ির মালিক আমান উল্লাহ জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে স্বামী শরীফ বাইরে থেকে বাসায় আসার পর স্ত্রী হনুফা তাকে গ্লাসে করে দুধ খেতে দেয়। এসময় স্বামী এক চুমুক দুধ খেয়ে বলে সারা জীবন তো দুধ খেয়েছি। আজকে এরকম লাগছে কেন? এ কথা বলে সে ঘুমিয়ে পড়ে। 

পরে স্ত্রী মধ্য রাতের কোনো এক সময় স্বামীর পুরুষাঙ্গ কেটে বাইরে থেকে দরজায় তালা দিয়ে কাটা পুরুষাঙ্গ হাতে নিয়ে থানায় উপস্থিত হয়। পরে থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙে শরীফ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

স্ত্রী হনুফা জানান, গত ৫ মাস আগে শরীফকে ভালোবেসে বিয়ে করি। আমার আগের সংসারে স্বামী ও দুই ছেলে সন্তান রেখে তাকে বিয়ে করেছি। কিন্তু সে এখন অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীপুর পৌর শহরের কেওয়া গ্রামের আমান উল্লাহর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত স্বামীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীকে নেয়া হয়েছে পুলিশ হেফাজতে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম