পবিত্র রমজান উপলক্ষ্যে ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১ মে) উপজেলার ডক্টরস ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভালুকা অনলাইন প্রেসক্লাব সভাপতি আশিকুর রহমান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, জুয়েল মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, জামাল উদ্দিন আহম্মেদ, মীর ফাহাদ, বদরুল হাসান আরিফ, মিজানুর রহমান মজনু, হুমায়ন কবির, আহমেদুল পারভেজ, দীপক কুমার সরকার, লিমা আক্তার জুই, মানিক খান, মহিমানন্দ চক্রবর্তী, সাকিব হাসান প্রিয়াস, আমিনুল ইসলাম নীরব।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মো. আবদুর রশিদ, আলহাজ্ব হাতেম খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ভালুকা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম