বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

৭ম বারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার 


DhakaReport24.com || 2022-04-19 10:12:45
৭ম বারের মতো শ্রেষ্ঠ হলেন গাজীপুরের পুলিশ সুপার 

গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ টানা ৭ম বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ চলতি বছরের মার্চ মাসে একটানা ৭ম বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। 

সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মার্চ/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়  অপরাধ নিয়ন্ত্রন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির এসএম শফিউল্লাহকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম