বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


DhakaReport24.com || 2022-04-17 11:28:00
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার হবুরচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আরিফুল গাজীপুরের শ্রীপুর থানার পেলাইদ গ্রামের রাজে আলীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফুল সকালে তার নিজ (পেলাইদ) বাড়ি থেকে মির্জাপুর থানার গোড়ায় যাওয়ার জন্য রওয়ানা দেন। ফুলবাড়ীয়া মাওনা সড়কের হবুরচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আরিফুল নিহত হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।  

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তবে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম