বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার


DhakaReport24.com || 2022-04-14 18:51:45
গাজীপুর ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার কালিয়াকৈর উপজেলার নাওলা উত্তরপাড়া এলাকা নিজ বাসা তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানান যায়, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকা পর বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান জানান, নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে হাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম