বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার


DhakaReport24.com || 2022-04-14 17:10:15
গাজীপুরে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে (৪০) বুধবার রাতে পুলিশ তাঁর নিজ বাড়ি কালিয়াকৈর উপজেলার নাওলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জানা যায়, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া স্থানীয় চাপাইর এলাকার সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন।

 সেই ধারের টাকা চাইতে গেলে সম্রাট ভূঁইয়াসহ চার-পাঁচজন নেতাকর্মী পাওনাদার সাজ্জাদকে মারধর করে। এ ঘটনায় পাওনাদার সাজ্জাদ জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে প্রধান আসামি করে আরো পাঁচজনের নামে কালিয়াকৈর থানায় মামলা করেন। 

মামলার প্রেক্ষিতে পুলিশ সম্রাট ভূঁইয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার বাদী সাজ্জাদ জানান, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাইতে গেলে আরো  চার-পাঁচজন যুবক আমাকে মারধর করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলি খান গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম