বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-09 13:23:15
গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এস এম জোবায়ের হিমেল নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। 

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে কালিয়াকৈর থানা পুলিশ। 

অভিযুক্ত হিমেল উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থীও তিনি। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত তিন বছর ধরে হিমেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন হিমেল। বিভিন্ন সময় ওই তরুণীর কাছ থেকে দুই লাখের বেশি টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছেন। কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপ দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি দেন হিমেল। পরে বাধ্য হয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ধর্ষণের অভিযোগ আনেন তরুণী এবং থানায় লিখিত অভিযোগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ওই তরুণীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার নিরাপত্তা দেবে পুলিশ। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম