বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

মসজিদের রান্না ঘরে শিশুকে ধর্ষণ, আটক মুয়াজ্জিন 


DhakaReport24.com || 2022-04-09 08:00:30
মসজিদের রান্না ঘরে শিশুকে ধর্ষণ, আটক মুয়াজ্জিন 

গাজীপুরের গাছা উপজেলায় মসজিদের রান্না ঘরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার মো. ইমরান বরিশালের বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি গাছা থানাধীন বায়তুর মামুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভিকটিম শিশু আইসক্রিম হাতে নিয়ে মক্তবে পড়তে বায়তুর মামুর জামে মসজিদে যায়। পরে শিশুটি হাত ধোয়ার জন্য মসজিদের চতুর্থ তলায় রান্না ঘরে গেলে মুয়াজ্জিন ইমরান শিশুটিকে ধর্ষণ করে। 

তিনি আরও বলেন, বাসায় ফিরে শিশুটি ঘটনার বিষয়ে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে রাতে ওই মসজিদ থেকে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে পুলিশ।

ওসি বলেন, ভিকটিম শিশুর বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে গাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত মুয়াজ্জিন ইমরানকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম