বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ


গাজীপুর প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-04-05 10:18:45
লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

গাজীপুরে অব্যাহত লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। 

শিল্পাঞ্চল গাজীপুরে হঠাৎ এই লোডশেডিংয়ের অন্যতম কারণ সরবরাহ লাইনে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকা বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। তারা জানান, জাতীয় পর্যায়ে গ্যাসের সমস্যা থাকায় বিশেষ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উত্তোলন সাময়িক বন্ধ রয়েছে। 

এতে গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সারাদেশে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি সঙ্কট থাকায় বাংলাদেশ পাওয়ার প্ল্যান্টের জ্বলানি ঘাটতির ফলে সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

একইসাথে পিজিসিবি’র পলাশ গ্রিডের ২৩০/১৩২ কেভি পাওয়ার ট্রান্সফরমার ও কড্ডা গ্রিডের ১৩২ কেভি সার্কিট ওভারলোড রয়েছে।

ফলে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিদ্যুৎ বিতরণের শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও এ সমিতির আওতায় এলাকার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় প্রতিদিন প্রায় ২০ থেকে ৯০ মেগাওয়াট অনাকাঙ্ক্ষিত লোডশেডিং করতে হচ্ছে।

তারা বলেন, অতি শিগগিরই এ সমস্যার সমাধান হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরে সহযোগিতা করতে সবিনয় অনুরোধ করছি।

বিদ্যুৎ সরবরাহ চাহিদা অনুযায়ী না থাকায় গত কয়েকদিন ধরে লোডশেডিং দেয়া হচ্ছে গাজীপুরে। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (গাপবিস-১)।

সোমবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম