বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ


DhakaReport24.com || 2022-03-22 16:36:00
বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ করেন। 

পরে মঙ্গলবার (২২ মার্চ) ভোরে অভিযুক্ত রিফাতকে (২১) টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার স্থানীয় এরশাদনগর ৬নং ব্লকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত একই এলাকার বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রিফাতের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। এ সূত্র ধরে তারা বিভিন্ন জায়গায় আড্ডা ও ঘোরাঘুরি করতেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রিফাত তরুণীর বাসায় গিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে ওই তরুণীকে রিফাত বলে যায় এ বিষয়টি যেন আপাতত কাউকে না জানায়। এমনকি পরে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শনও করে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম