শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ফেসবুকে কমেন্টের জেরে ছুরিকাঘাতে নিহত ৩


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-03-13 13:35:30
ফেসবুকে কমেন্টের জেরে ছুরিকাঘাতে নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক কমেন্টের জেরে ছুরিকাঘাতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।

কাপাসিয়া উপজেলার আড়াল এলাকায় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ফারুক হোসেন (২৬), নাঈম হোসেন (১৮) ও রবিন (১৫)।

রোববার বিষয়টি কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে শনিবার রাতে দুর্বৃত্তরা তিনজনকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই ফারুক ও নাঈমের মৃত্যু হয়। আহত রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।