ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর হাসানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রেলওয়ে ষ্টেশন সংলগ্ন গফুর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ। মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে শ্রমিকদল সভাপতি গফুর হাসানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা।