শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৪ জনের মৃত্যু


DhakaReport24.com || 2023-12-30 18:15:30
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া সময় বিদ্যুতায়িত হয়ে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এই ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা.ফাইজা (৬)।


চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া জানান, মৃত জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের বসত ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। বিকেল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। চিৎকার শুনে জামাল উদ্দিনকে বাঁচাতে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

ওসি বলেন, অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চারজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম