ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শ্বশুর বাবুল মিয়া (৪৮)-কে সিলেট জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) তারাকান্দা থানা পুলিশের এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক বাবুল মিয়া তারাকান্দা উপজেলার মালিডাঙ্গা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে।
পুলিশ ও থানা সুত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ওই গৃহবধূকে বড়ির পাশে সেচ মর্টার ঘরে নিয়ে নিয়ে যান শ্বশুর। সেখানে নিয়ে রাত আনুমানিক ৮টার সময় পতিত জমিতে নিয়ে গলায় ছুরি ধরে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন বাবুল।
পরে ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ধর্ষণের সত্যতা পায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, গোপন সংবাদে তথ্য মেলে আসামি বাবুল সিলেটে আছে। অভিযান চালিয়ে সিলেটের কোতোয়ালী থানার বাগবাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম