শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্রী


DhakaReport24.com || 2022-03-13 01:49:45
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্রী

ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

এ খবর ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

শ্রীজা ধর গবেষক, ছড়াকার ও ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের কন্যা। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এর আগে সে তার ফেসবুকে একটি স্ট্যাটাসে পরিবারের সদস্যদের ওপর অভিমানের কথা উল্লেখ করে আত্মহত্যা করে। 
 
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শ্রীজা ধর বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগরীর স্বদেশী বাজার এলাকার রাইট পয়েন্ট নামক বহুতল ভবনের ৬ তলায় আত্মীয়ের (খালা) বাসায় না গিয়ে ছাদে উঠে পড়ে। সেখান থেকে দুপুর ২টার দিকে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পুলিশ ছাদ থেকে তার একটি ব্যাগ জব্দ করে।

তিনি আরও জানান, বাবা-মা ও ভাইয়ের প্রতি নানা অভিযোগ ও অভিমান থেকেই গত তিন বছর ধরে আত্মহত্যার পথ খুঁজছিল অর্ক প্রিয়া ধর শ্রীজা। গত দুদিন সে স্কুলেও যায়নি। শনিবার তার মায়ের সঙ্গে কিছু কথা কাটাকাটিও হয়।

শ্রীজার বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, শ্রীজা একটু অভিমানী ছিল। রোববার স্কুলে না গিয়ে আত্মীয়ের (খালা) বাসার ছাদে উঠে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, ফেসবুক স্ট্যাটাসটা কেউ দেখার আগেই শ্রীজা মৃত্যুর পথ বেছে নেয়। আগে জানলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম