শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

প্রায় আট বছর পর নাগরপুরে ইউনিয়ন আ.লীগ সম্মেলন অনুষ্ঠিত


নাগরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-27 23:05:45
প্রায় আট বছর পর নাগরপুরে ইউনিয়ন আ.লীগ সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে সহবতপুর কাজী মাওঃ মোঃ মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য ও জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি। 

প্রায় ৮ বছর পর বহুল প্রতিক্ষিত নাগরপুর উপজেলার প্রথম এই ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

সহবতপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পরবর্তীতে ব্যালট-ভোটের মাধ্যমে নতুন সভাপতি মো: ফারুক হোসেন এবং মো: উজ্জল সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান খান মিরন, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সম্মানীত সদস্য তারেক শামস খান হিমু, টাঙ্গাইল জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল সহ আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম