শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 


DhakaReport24.com || 2022-08-09 22:09:30
নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদার এর ছেলে  মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, সিরাজ ও আঙ্গুর দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রীজীব ও এএস আই জাঙ্গাগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামীদের বাড়ী তল্লাশি করে গোয়াল ঘরের ভিতর থেকে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবা ঊদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ও ১২১ পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩ শত টাকা। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, আমি থানায় যোগদানের পর নাগরপুর উপজেলাকে মাদক মুক্ত করার যুদ্ধ ঘোষনা করি। টাঙ্গাইল পুলিশ সুপার ও মির্জাপুর সার্কেল এসপির দিক নির্দেশনায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাগরপুর থানার সঙ্গীয় অফিসার ফোর্স পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক নির্মূল করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরপুর থানায় এই প্রথম বড় চালানসহ মাদক কারবারি আটক হয়েছে বলেও জানান।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম