শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে দুই ড্রাইভার নিহত


DhakaReport24.com || 2022-07-24 18:28:45
টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে দুই ড্রাইভার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে দুই ড্রাইভার নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

রবিবার(২৪ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপরজন ট্রাকচালক। 

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছালে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। 

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে হা‌নিফ বাসের চালক ও ট্রাকচালক  ঘটনাস্থলেই মা-রা- যান। এ দুর্ঘটনায় আহত হয় ১০ জন। তাদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তিনি আরও জানান, নি-হ-ত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এ দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন ও দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন ২টি  উদ্ধারে কাজ কর‌ছে পু‌লিশ। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছে পুলিশ।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম