টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহ্যবাহী নিকরাইল কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে অত্র উপজেলার শমসের ফকির ডিগ্রী কলেজ মাঠে কোরবানির গরু-ছাগলের হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পশুর হাট ঘুরে দেখেন এবং গবাদি পশু ক্রেতা ও বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম বলেন, আমরা হাটের সার্বিক অবস্থার নিরাপত্তা ও আইন-শ়ৃঙ্খলা বিষয়টি পরিদর্শন করেছি। ক্রেতা-বিক্রেতা হাটের সুন্দর পরিবেশ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও ইজারাদাররা জানিয়েছেন সরকারি নির্দেশনা মেনেই তারা হাট পরিচালনা করছেন। তিনি আরো বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছে কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে বিক্রেতা দাবি করেছেন এ বছর পশুর আমদানি বেশি থাকায় পশুর দাম তুলনামূলক কম।
এদিকে হাটে চাঁদাবাজি, লুটপাট ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ।সেদিকে ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারসহ সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় তিনি সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম