শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষে চালক নিহত


DhakaReport24.com || 2022-07-02 19:32:45
বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর দুই পিকআপের সংঘর্ষে এক পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। 

শুক্রবার (১ জুলাই) রাতে বঙ্গবন্ধু সেতু ৪০ নম্বর পিলারের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলার মধুপুর উপজেলার কেন্দ্রুয়া এলাকার আজিজ আহমেদের ছেলে। এদিকে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল।

তিনি জানান, শুক্রবার রাতে সেতুর ৪০ নম্বর পিলার উপর ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ নষ্ট হয়। পিকআপটি দাঁড় করিয়ে মেরামত করছিল চালক। এ সময় পেছন থেকে অপর আরেকটি পিকআপ ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যায়। আহত হয় দুইজন।

তিনি আরও জানান, নিহত পিকআপচালক রাসেলের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপ দুইটি থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম