শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন


DhakaReport24.com || 2022-06-26 17:10:00
টাঙ্গাইলে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন

 

 
টাঙ্গাইলের গোপালপুরে মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়া ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  হয়েছে।

রবিবার(২৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীসহ স্থানীয় ভোটাররা এ কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন মেম্বার প্রাথী আজিজুর রহমান দোলন, শামছুল ইসলাম, আব্দুল মজিদ, মাসুদ রানা বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে নির্বাচন বন্ধ করেছে। মামলাটি প্রত্যাহার করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ জুন নবম ধাপের নির্বাচনের একদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে এ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এম্এম/আরএএম