শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে আবাসিক ভবন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-06-21 09:05:15
টাঙ্গাইলে আবাসিক ভবন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিকে  ভবন থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাবের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের দাবী এটা হত্যা। নিহত শিহাব টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, গত জানুয়ারিতে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। নিয়মিত ভালোভাবেই পড়াশোনা করছিল শিহাব।  হঠাৎ আজ বিকেলে সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে বলা হয় শিহাব অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন, পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিয়ে শিহাবের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয় সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে, তাড়াহুড়ো করে সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা বলে হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে।

স্কুলের শিক্ষকরা দাবি করে  স্কুলের আবাসিকের বাথরুমে আত্মহত্যা করেছে।সৃষ্টি স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শুনেছি শিহাব ঝরনার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল টাঙ্গাইল সরোয়ার হোসেন বলেন, তদন্ত করছি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝতে পারবো হত্যা নাকি আত্মহত্যা।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম