শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে জুয়া খেলায় অপরাধে তিন জনের জরিমানা


DhakaReport24.com || 2022-06-19 19:35:15
টাঙ্গাইলে জুয়া খেলায় অপরাধে তিন জনের জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে  জুয়া খেলার সময় তিন জনকে আটক করেছে পুলিশ।তাদেরকে আটক করার পর প্রতিজনকেে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৯ জুন) বিকেলে উপজেলার অর্জুনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ১৩ হাজার ৬শত টাকা জব্দ করে নৌ পুলিশ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- অত্র উপজেলার কুঠিবয়ড়া এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে মামুন (৪০), চর বিহারি গ্রামের মোতালেব হোসেন ছেলে ইউসুফ আলী (২৭) এবং তালতলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে দেলোয়ার (৪৮)।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম বলেন, ভূঞাপুর নৌ পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময়  তিন জুয়াড়ি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত তিন জনকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাথমিক অবস্থায় তাদেরকে এ জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরণের অপরাধ সংগঠিত হলে জেল, জরিমানা ও কঠোরতম শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম