শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে ১৮ ইউপিতে ভোটগ্রহণ


DhakaReport24.com || 2022-06-15 15:21:45
টাঙ্গাইলে ১৮ ইউপিতে ভোটগ্রহণ

টাঙ্গাইলের ছয়টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ শুরু হয়। ১৮টির মধ্যে একটিতে ব্যালট ও বাকিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সখীপুর উপজেলার গজারিয়া, দাড়িয়াপুর; মধুপুরের কুড়ালিয়া, মহিষমাড়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, শোলাকুড়ী; মির্জাপুরের বহুরিয়া, ফতেপুর, ভাওরা, লতিফপুর, তরফপুর, আজগানা; নাগরপুরের ভারড়া; বাসাইলে কাশিল, বাসাইল সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে; ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৩নং সংরক্ষিত ওয়ার্ড এবং ধনবাড়ী উপজেলায় বীরতারা ইউনিয়নে ৪নং সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন চলছে। এরআগে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে এক জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৯০১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। ভোট কক্ষ রয়েছে ৮৫৮টি। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১৬ প্লাটুন বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান জানান, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম