শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ভূঞাপুরে রক্তদাতা দিবস উপলক্ষ্যে র‍্যালি


DhakaReport24.com || 2022-06-14 19:13:30
ভূঞাপুরে রক্তদাতা দিবস উপলক্ষ্যে র‍্যালি

মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ভূঞাপুরের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে করা হয়েছে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি। 


আজ মঙ্গলবার (১৪ জুন) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশন বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে। সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে সচেতনমূলক র‍্যালি করে। র‍্যালিটি পৌর শহরের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ হয়। পরে তারা কলেজ মাঠে সচেতনমূলক ও রক্তদানে স্বাস্থ্যগত বিষয় নিয়ে এবং রক্তদানে সকলকে উৎসাহিত করে আলোচনা সভা করে।


এসময় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের এর সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি সম্পন্ন হয়েছে।আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের মাঝে সদস্য কাওসার আল মামুন,খালিদ,এমিয়া,মীম,হাবিবসহ আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অন্য একটি সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যবৃন্দ।


এই অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবিন তাসনিম মুনিয়া।


দিবস উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবিন তাসনিম মুনিয়া বলেন, প্রতিটি ঘরেই তৈরি হবে একাধিক রক্তদাতা, এই মর্মেই ঘুড়ি ফাউন্ডেশন এর পথচলা।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম