শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : টাঙ্গাইল

দক্ষিণ আফ্রিকায় দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী  নিহত


DhakaReport24.com || 2022-06-13 17:01:30
দক্ষিণ আফ্রিকায় দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী  নিহত

 

 


দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী নাহিদুল ইসলাম জয় (৩০)নামে এক যুবকে দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।

পারিবারিক সুত্রে জানাগেছে,  রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময় দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলের কোয়াকোয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায়  একদল দূর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।   দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে  তিনি অচেতন হয়ে পড়েন ।প্রবাসী বাংদেশীদের সহায়তা তার লাশ উদ্ধার করে মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে। 

নিহত নাহিদুলের বাবা হাসমত আলী জানান, প্রায় ১২ বছর আগে নাহিদ দক্ষিণ আফ্রিকা যান এবং যাওয়ার কিছুদিন পর থেকে সেখানে কোয়া কোয়া এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। গত রবিবার সন্ধ্যা ৭টায় ডাকাতির উদ্দেশ্যে একদল দূর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদের সংগঠন সাউথ বাংলা তাদের ফেইজ বুক পেইজে জানান, নাহিদুল ইসলাম জয়ের খুনের মাধ্যমে চলতি বছরে  বাংলাদেশী খুনের সংখা ৭১জন দাড়ালো।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম