মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এ সময় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আকতার শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। শুক্রবার সকাল ৮টার দিকে ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আকতার। এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম