রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুরে উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ


DhakaReport24.com || 2022-01-27 11:27:45
মাদারীপুরে উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ।আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। 

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে লড়ছেন হাজী মোহাসিন মিয়া।

জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানানো হয়।