মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হাইওয়ের সংযোগ সড়কে দু’টি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিকান্দারের বাড়ি মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকায়।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিকান্দার মাহিন্দ্রায় করে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চর যাচ্ছিলেন। এসময় ওই মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিকান্দার নিহত হন। এসময় আহত হন আরও দুই যাত্রী।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল।