জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল চিকিৎসার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের উদ্যোগে এক ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়া হয়।
এছাড়া যুবদল নেতা তাইজুল ইসলাম সজিব খার উদ্যোগে শিবচর পৌরমার্কেটের সামনে এবং যুবদল নেতা মুহিম বেপারীর উদ্যোগে শিবচর পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ফ্রি চিকিৎসা কার্যক্রম চালান সংগঠনটি। দিন ব্যাপী এ ক্যাম্পের কার্যক্রম থাকবে বলে জানান দলের নেতাকর্মীরা।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ তরিকুল ইসলাম এমবিবিএস, ডাঃ আমিনুল ইসলাম এমবিবিএস, ডাঃ মোঃ নবীউল আলম (নবীন) এমবিবিএস, ডাঃ মেহেজাবিন ঐশি এমবিবিএস। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে মেডিকেল চেকআপ, রক্তপরীক্ষা, ডায়বেটিস চিকিৎসাসহ ফ্রি ঔষুধ বিতরন করা হয়।
এসময় শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বিএনপি নেতারা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। মেডিকেল টিমকে যুবদলের নেতাকর্মীরা সার্বিকভাবে সহযোগীতা করে যাচ্ছি। এখানে গরীব, অসহায় ও দরিদ্রদের ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হচ্ছে।
১৯৭৮ সালের এ দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম