রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপু‌রের শিবচ‌রে চোরাই গরুসহ আটক ৩


র‌বিউল হাসান, মাদারীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-14 17:25:45
মাদারীপু‌রের শিবচ‌রে চোরাই গরুসহ আটক ৩

মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নে চোরাই গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ২ টার দিকে উপজেলার বহেরাতলা বাজার এলাকা থেকে গরুসহ তিন চোরকে আটক করা হয়। এসময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তালা খোলার একটি যন্ত্র জব্দ করে পুলিশ। 

‌গ্রেফতারকৃতরা হ‌লো সিরাজগ‌ঞ্জের বেলকু‌চি থানার ছিদ্রমা‌টিয়া গ্রা‌মের মোতা‌লেব মিয়ার ছে‌লে ইউসুব আলী সোহেল, ময়মন‌সিংহ জেলার হালুয়াঘাট থানার আতুয়াজঙ্গল গ্রা‌মের মৃত স‌হিদুল ইসলা‌মের ছে‌লে তান‌ভির ইসলাম ও টাঙ্গাই‌লের ঘুাহন্দা‌নি থানার মৃত শাজাহান শে‌খের ছে‌লে রা‌সেল শেখ।

জানা গেছে, বুধবার গভীর রাতে ২ টি গরু বেঁধে ট্রাকযোগে পালাচ্ছিল এক চোরচক্র। রাত ২ টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা  বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি। এসময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এবং ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়। ত‌বে ট্রা‌কের নি‌চে প‌রে গাভী‌টি মারা যায়। এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আরো একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ভুক্তভোগী মো.ওমর আলী বলেন,'রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি হয়। রাত ২ টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ্য আছে।'

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মাদ জানান,'রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজন এবং ভোরে আরও একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।'
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম