রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুরে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার


র‌বিউল হাসান, মাদারীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2024-03-13 17:19:45
মাদারীপুরে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

মাদারীপুর জেলার রাজৈরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাসসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পিরোজপুর জেলার পাড় সাতুরিয়া থানার ডুমজুরি গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩২), মোঃ আলতাব খানের ছেলে মোঃ তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), ও চিরাপাড়া গ্রামের মোঃ ছালেক শরিফের ছেলে মোঃ মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মোঃ খাইরুল ইসরাম হাওলাদার (৩৮), এবং পাড় সাতুরিয়া  গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)

পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল পথরোধ করে চারিদিক থেকে ঘিরে ধরে ৮/৯ জন লোক নিজেদেরকে ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কাজল ভূইয়াকে জোর পূর্বক অপহরন করে তার আত্মীয় স্বজনদের নিকট ফোন দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করতে বলেন অপহরণকারীরা।

রাজৈর থানাধীন নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে অপহরনকারী মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীদের কে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনার বিষয়ে রাজৈর থানায় একটি মামলা রুজু হয়েছে। 

এ ছাড়াও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। প্রেস কনভারেন্সে এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এ এস পি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম