শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুরের শিবচরে মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার


রবিউল হাসান, মাদারীপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-03 14:20:15
মাদারীপুরের শিবচরে মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। উদ্ধারকৃত নিহত ওই গৃহবধূ ভেন্নাতলা গ্রামের সৌদি প্রবাসী শাহাআলম ফকিরের স্ত্রী।

শুক্রবার (০৩ মার্চ’২০২৩) সকালে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে নিহত গৃহবধূ ৮ বছরের মেয়ে তার মাকে ঘুম থেকে জাগাতে যায়। ওই সময় নিহতের কোন সাড়া শব্দ না পেয়ে মেয়েটি দরজা খুলে বাড়ির আশপাশের লোকজনকে ডেকে আনে। এসময় ওই গৃহবধূ অর্ধউলঙ্গ অবস্থায় ছিলেন। বাড়ির লোকজন এসে এই অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। 
ধারণা করা হচ্ছে ওই গৃহবধুকে রাতে যেকোন সময়ে স্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যেতে পারে কেউ। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে। 

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, সকালে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই গৃহবধুর মুখ ও নাক গামছা দিয়ে বাঁধা ছিলো। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করেছি। তদন্ত চলছে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হবে।