শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপু‌রে ১৫০ কোটি ব্যয়ে 

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ শুরু


র‌বিউল হাসান - মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ
DhakaReport24.com || 2023-01-31 19:09:15
শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ শুরু

মাদারীপুরের শিবচরে ১৫০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজ শুরু হলো। এখান থেকে শত শত প্রযুক্তিবিদ তৈরি হবে, যা পুরো দেশসহ বিদেশের প্রযুক্তিকেও নেতৃত্ব দেবে ব‌লে জানান প্রতিমন্ত্রী জুনা‌য়েদ আহ‌মেদ পলক।

তি‌নি ব‌লেন ‘বিকেএসপি যেমন এ দেশে সাকিব আল হাসান তৈরি করেছে, তেমনি এক দিন বিশ্ব আইটি সেক্টরে বাংলাদেশ রাজত্ব করবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গাজুড়ে ৪১ তলাবিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণ করা হবে, যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এমআইটিকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, নাহিদ ইজাহার খান, খাদিজাতুল আনোয়ার ছনি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম