মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) কে স্বাধীনতা সর্বোচ্চ পুরস্কার ২০২২ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শিবচর উপজেলা ছাত্রলীগ আনন্দ র্যালী করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় সরকারী বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গন থেকে এই র্যালিটি বের করে ছাত্রলীগ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বরহামগঞ্জ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ মাদবর, বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবন সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী, সাধারণ সম্পাদক সৌরভ রায়, কলেজ ছাত্র সংসদের ভিপি কাজী সাওন ইসলাম, জিএস তাইবা ইসলাম, এ জি এস রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব ঢালী জানান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)-কে স্বাধীনতা সর্বোচ্চ পুরস্কার ২০২২ প্রদান করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তাই মুক্তিযুদ্ধের সংগঠক শিবচরের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইকে স্বাধীনতা পুরস্কার প্রদান করায় আমরা শিবচর উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম