রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মাদারীপুর

ফেইসবুকে বাবার বিরুদ্ধে অভিযোগ করে কিশোরের আত্মহত্যা


DhakaReport24.com || 2022-03-27 19:58:45
ফেইসবুকে বাবার বিরুদ্ধে অভিযোগ করে কিশোরের আত্মহত্যা

“আমার মৃত্যুর জন্য কোন মেয়ে দায়ী না, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। আমি যদি কোন ভুল করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।” ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই মাদারীপুরের শিবচরের কুতুবপুরে সুমন আহম্মেদ(১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। 

রোববার (২৭ মার্চ) বিকেলে কুতুবপুরের সাহেব বাজার থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। নিহত সুমন কুতুবপুর ইউনিয়নের ফজলুল করিম বেপারী কান্দি গ্রামে আলেপ চোকদারের একমাত্র ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে কিশোর সুমন আহম্মেদকে তার বাবা আলেপ চোকদার আজ সকালে শাষন করেন। পরবর্তীতে বাবার সাথে অভিমান করে চলে যান কিশোর সুমন। 

দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয় সুমন আহমেদ। বিকেলে কুতুবপুরের সাহেব বাজার নামক এলাকায় একটি দোকানে থাকা ফ্যানের সাথে গলা দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে বাজারের লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কিশোরের মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে কিশোর সুমনকে তার বাবা শাসান। বাবার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিশোরটি। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম