শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে নদীতে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১


DhakaReport24.com || 2025-10-31
জামালপুরে নদীতে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আরও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার চরভাটিয়ানিতে ঝিনাই নদীতে এ ঘটনা ঘটেছে। 

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে চার শিশু। অনেক সময় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ শিশুদের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম